Dhaka Sentinel-Bangla

প্রিন্টিং মেশিনের আড়ালে বিপুল পরিমাণ জাল সিগারেটের স্ট্যাম্প ও প্রসাধনী আমদানি

প্রিন্টিং মেশিনের আড়ালে বিপুল পরিমাণ জাল সিগারেটের স্ট্যাম্প ও প্রসাধনী আমদানি

প্রিন্টিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছিল একটি পণ্যবাহী কনটেইনার। তবে কাস্টমসের তল্লাশিতে ঘোষিত পণ্যের পরিবর্তে পাওয়া গেছে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী ও ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প। এ ঘটনায় সরকারের প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ঝুঁকি শনাক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার (৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

গত ৯ আগস্ট কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। আমদানি-সংক্রান্ত নথিতে পণ্য হিসেবে ‘প্রিন্টিং মেশিন’ উল্লেখ করা হয়েছিল।

এনবিআরের তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর সিআইসি ও চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার কর্মকর্তারা যৌথভাবে কনটেইনারটি বিস্তারিত পরীক্ষা করেন। এসময় ঘোষিত প্রিন্টিং মেশিনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। পরিবর্তে কনটেইনারে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী এবং জাল সিগারেটের স্ট্যাম্প পাওয়া যায়।

পরীক্ষায় মোট ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এসব স্ট্যাম্প নিম্নস্তরের (লো সেগমেন্ট) ২০ শলাকার সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী।

এনবিআর জানায়, দেশে ২০ শলাকার নিম্নস্তরের একটি সিগারেটের নির্ধারিত খুচরা মূল্য ১৩০ টাকা। এর বিপরীতে সরকার প্রতি প্যাকেট থেকে ১০৬ টাকা ৬০ পয়সা রাজস্ব পায়। সে হিসাবে উদ্ধার করা জাল স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকারের আনুমানিক ৪৩ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হতে পারত।

অন্যদিকে, কনটেইনারে পাওয়া প্রসাধনী সামগ্রী আমদানির বিপরীতে প্রাথমিক হিসাবে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি চিহ্নিত হয়েছে। সব মিলিয়ে জাল স্ট্যাম্প ব্যবহার করে অবৈধ সিগারেট উৎপাদনের সম্ভাব্য রাজস্ব ক্ষতি এবং প্রসাধনী আমদানিতে শুল্ক-কর ফাঁকি মিলিয়ে প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ঝুঁকি শনাক্ত করেছে এনবিআর।

এনবিআরের মতে, জাল সিগারেটের স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। পাশাপাশি বৈধভাবে তামাকজাত পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ে। এতে দেশের রাজস্ব ব্যবস্থার পাশাপাশি বৈধ বাণিজ্যিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এনবিআর আরও জানায়, আমদানি-রপ্তানি বাণিজ্যে অনিয়ম, পণ্যের ভুল ঘোষণা (মিসডিক্লারেশন), শুল্ক-কর ফাঁকি এবং অবৈধ পণ্য বাজারজাতকরণ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও ঝুঁকিভিত্তিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : আমদানি জাল সিগারেট স্ট্যাম্প প্রসাধনী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


প্রিন্টিং মেশিনের আড়ালে বিপুল পরিমাণ জাল সিগারেটের স্ট্যাম্প ও প্রসাধনী আমদানি

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image
প্রিন্টিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছিল একটি পণ্যবাহী কনটেইনার। তবে কাস্টমসের তল্লাশিতে ঘোষিত পণ্যের পরিবর্তে পাওয়া গেছে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী ও ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প। এ ঘটনায় সরকারের প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ঝুঁকি শনাক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। গত ৯ আগস্ট কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। আমদানি-সংক্রান্ত নথিতে পণ্য হিসেবে ‘প্রিন্টিং মেশিন’ উল্লেখ করা হয়েছিল। এনবিআরের তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর সিআইসি ও চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার কর্মকর্তারা যৌথভাবে কনটেইনারটি বিস্তারিত পরীক্ষা করেন। এসময় ঘোষিত প্রিন্টিং মেশিনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। পরিবর্তে কনটেইনারে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী এবং জাল সিগারেটের স্ট্যাম্প পাওয়া যায়। পরীক্ষায় মোট ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এসব স্ট্যাম্প নিম্নস্তরের (লো সেগমেন্ট) ২০ শলাকার সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী। এনবিআর জানায়, দেশে ২০ শলাকার নিম্নস্তরের একটি সিগারেটের নির্ধারিত খুচরা মূল্য ১৩০ টাকা। এর বিপরীতে সরকার প্রতি প্যাকেট থেকে ১০৬ টাকা ৬০ পয়সা রাজস্ব পায়। সে হিসাবে উদ্ধার করা জাল স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকারের আনুমানিক ৪৩ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হতে পারত। অন্যদিকে, কনটেইনারে পাওয়া প্রসাধনী সামগ্রী আমদানির বিপরীতে প্রাথমিক হিসাবে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি চিহ্নিত হয়েছে। সব মিলিয়ে জাল স্ট্যাম্প ব্যবহার করে অবৈধ সিগারেট উৎপাদনের সম্ভাব্য রাজস্ব ক্ষতি এবং প্রসাধনী আমদানিতে শুল্ক-কর ফাঁকি মিলিয়ে প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ঝুঁকি শনাক্ত করেছে এনবিআর। এনবিআরের মতে, জাল সিগারেটের স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। পাশাপাশি বৈধভাবে তামাকজাত পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ে। এতে দেশের রাজস্ব ব্যবস্থার পাশাপাশি বৈধ বাণিজ্যিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এনবিআর আরও জানায়, আমদানি-রপ্তানি বাণিজ্যে অনিয়ম, পণ্যের ভুল ঘোষণা (মিসডিক্লারেশন), শুল্ক-কর ফাঁকি এবং অবৈধ পণ্য বাজারজাতকরণ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও ঝুঁকিভিত্তিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত