Dhaka Sentinel-Bangla

ভারতে সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

ভারতে সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় পশ্চিমবঙ্গে তিন কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির তথ্য যাচাইকারী সংস্থা অল্ট নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন আকাশ সরকার, সুরজিৎ শী ও শ্রীময়ী চক্রবর্তী।

এ ঘটনায় পুলিশের ভূমিকা ও বাক্‌স্বাধীনতা নিয়ে রাজ্যজুড়ে সমালোচনা শুরু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার তিনজনের মধ্যে আকাশ সরকার তিনদিন পুলিশ হেফাজতে থাকার পর গত ২৯ অক্টোবর আদালত থেকে জামিন পান।

অন্যদিকে, শ্রীময়ী চক্রবর্তীকে গত ২৬ অক্টোবর ব্যক্তিগত বন্ডে মুক্তি দেয় বিধাননগর পূর্ব থানা।

তবে বাকি দুজন মুক্তি পেলেও ‘কোর বাংলা জনগণঠা’ নামের জনপ্রিয় ফেসবুক পেজের উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর সুরজিৎ এখনো পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

অভিযোগ রয়েছে, দুর্গাপূজার সময় চোরবাগানে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা এবং এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন সুরজিৎ।

ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্য সুরজিতের পরিবারের অভিযোগ, তাকে গ্রেফতারের আগে স্থানীয় বিজেপি ও আরএসএস কর্মীরা তাদের বাড়িতে হামলা চালান। পরে তাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সুরজিতের আইনজীবী ও স্বজনদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, দুর্গাপূজার পদদলিত হওয়ার ঘটনা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে কটাক্ষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৫ অক্টোবর নাগেরবাজারের বাড়ি থেকে আকাশ সরকারকে গ্রেফতার করা হয়।

আকাশের দাবি, পূজামণ্ডপে বিশৃঙ্খলা এবং প্রতিমা বিসর্জনে প্রশাসনিক অব্যবস্থাপনা নিয়ে কথা বলার কারণেই তাকে মামলায় ফাঁসানো হয়েছে।

এ ছাড়া ‘তিন বাটি’ নামে রাজনৈতিক কটাক্ষ এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কারণে শ্রীময়ী চক্রবর্তীকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।

তিন কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে পুলিশের এসব পদক্ষেপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাক্‌স্বাধীনতা ও রাজনৈতিক সমালোচনার অধিকার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

ঢাকা সেন্টিনেল/রিমন হাসান

বিষয় : গ্রেফতার ভারত সরকারের সমালোচনা তিন কনটেন্ট ক্রিয়েটর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


ভারতে সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় পশ্চিমবঙ্গে তিন কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির তথ্য যাচাইকারী সংস্থা অল্ট নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন আকাশ সরকার, সুরজিৎ শী ও শ্রীময়ী চক্রবর্তী। এ ঘটনায় পুলিশের ভূমিকা ও বাক্‌স্বাধীনতা নিয়ে রাজ্যজুড়ে সমালোচনা শুরু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার তিনজনের মধ্যে আকাশ সরকার তিনদিন পুলিশ হেফাজতে থাকার পর গত ২৯ অক্টোবর আদালত থেকে জামিন পান। অন্যদিকে, শ্রীময়ী চক্রবর্তীকে গত ২৬ অক্টোবর ব্যক্তিগত বন্ডে মুক্তি দেয় বিধাননগর পূর্ব থানা। তবে বাকি দুজন মুক্তি পেলেও ‘কোর বাংলা জনগণঠা’ নামের জনপ্রিয় ফেসবুক পেজের উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর সুরজিৎ এখনো পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। অভিযোগ রয়েছে, দুর্গাপূজার সময় চোরবাগানে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা এবং এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন সুরজিৎ। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্য সুরজিতের পরিবারের অভিযোগ, তাকে গ্রেফতারের আগে স্থানীয় বিজেপি ও আরএসএস কর্মীরা তাদের বাড়িতে হামলা চালান। পরে তাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সুরজিতের আইনজীবী ও স্বজনদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, দুর্গাপূজার পদদলিত হওয়ার ঘটনা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে কটাক্ষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৫ অক্টোবর নাগেরবাজারের বাড়ি থেকে আকাশ সরকারকে গ্রেফতার করা হয়। আকাশের দাবি, পূজামণ্ডপে বিশৃঙ্খলা এবং প্রতিমা বিসর্জনে প্রশাসনিক অব্যবস্থাপনা নিয়ে কথা বলার কারণেই তাকে মামলায় ফাঁসানো হয়েছে। এ ছাড়া ‘তিন বাটি’ নামে রাজনৈতিক কটাক্ষ এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কারণে শ্রীময়ী চক্রবর্তীকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। তিন কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে পুলিশের এসব পদক্ষেপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাক্‌স্বাধীনতা ও রাজনৈতিক সমালোচনার অধিকার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ঢাকা সেন্টিনেল/রিমন হাসান

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত