Dhaka Sentinel-Bangla

যু/দ্ধের মধ্যেও গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ

যু/দ্ধের মধ্যেও গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ
ভালোবাসা ও নতুন শুরুর উদ্‌যাপন হিসেবে এ আয়োজন হয়েছে। ছবি: আল জাজিরা

ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই গাজায় গণবিবাহের আয়োজনে ২৫০ ফিলিস্তিনি দম্পতি বিয়ে করেছেন। ভালোবাসা ও নতুন শুরুর উদ্‌যাপন হিসেবে এ আয়োজন হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত মানবিক ত্রাণ কর্মসূচি অপারেশন শিভালরাস নাইট শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিবাহ করতে আসা সায়েদ আল নাজার নামে এক যুবক বলেন, যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় আমরা বসবাস করছি, আমরা নিজ এলাকায় নিজ বাড়িতে ফিরতে চাই। আমরা বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করছি।

তাসিল আবু মাতার নামে এক নারী বলেন, এখানে আমার মা-বোন আছে, আমার বাবা পশ্চিম তীরে থাকায় আসতে পারেনি  কারণ সেখানে আমার দাদি হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না। আমার ভাই হামলায় আহত হয়েছে তার চিকিৎসা চলছে। আমাদের আনন্দ আসলে আসম্পূর্ণ। তবুও আমি এ অর্জনে আনন্দিত। 

বিষয় : বিশ্ব সংবাদ মধ্যপ্রাচ্য গাজা ফিলিস্তিন ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


যু/দ্ধের মধ্যেও গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই গাজায় গণবিবাহের আয়োজনে ২৫০ ফিলিস্তিনি দম্পতি বিয়ে করেছেন। ভালোবাসা ও নতুন শুরুর উদ্‌যাপন হিসেবে এ আয়োজন হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত মানবিক ত্রাণ কর্মসূচি অপারেশন শিভালরাস নাইট শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করে। বিবাহ করতে আসা সায়েদ আল নাজার নামে এক যুবক বলেন, যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় আমরা বসবাস করছি, আমরা নিজ এলাকায় নিজ বাড়িতে ফিরতে চাই। আমরা বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করছি। তাসিল আবু মাতার নামে এক নারী বলেন, এখানে আমার মা-বোন আছে, আমার বাবা পশ্চিম তীরে থাকায় আসতে পারেনি  কারণ সেখানে আমার দাদি হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না। আমার ভাই হামলায় আহত হয়েছে তার চিকিৎসা চলছে। আমাদের আনন্দ আসলে আসম্পূর্ণ। তবুও আমি এ অর্জনে আনন্দিত। 

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত