Dhaka Sentinel-Bangla

মুন্সীগঞ্জে শুরু হলো নতুন কুঁড়ি স্পোর্টস

মুন্সীগঞ্জে শুরু হলো নতুন কুঁড়ি স্পোর্টস

শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে মুন্সীগঞ্জে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টসের সিজন-২। এবারের আয়োজনে জেলায় নিবন্ধন করেছে ২৩ হাজার ৬৯৮ জন প্রতিযোগী। উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএসপিতে ভর্তির সুযোগ পাওয়া মুন্সীগঞ্জের কৃতী সাঁতারু তনিমা আক্তারের হাতে অফার লেটার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর উপজেলায় আয়োজিত অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। এবারের প্রতিযোগিতায় আগের আটটি ইভেন্টের পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। সব মিলিয়ে ১০টি ক্রীড়া ইভেন্টে প্রতিভা অন্বেষণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম নূর হোসেন নির্ঝর, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাসির উদ্দিন এবং জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভীন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে জাতীয় পর্যায়ে প্রজাপতি সাঁতার ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে বিকেএসপিতে ভর্তির সুযোগ পেয়েছে মুন্সীগঞ্জের তনিমা আক্তার। সে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামের বাসিন্দা এবং ফুলতলা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ভিডিও কনফারেন্সিং শেষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মুন্সীগঞ্জ সদর উপজেলার আন্তঃইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় তিনি শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ এবং নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান।

বিষয় : মুন্সীগঞ্জ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


মুন্সীগঞ্জে শুরু হলো নতুন কুঁড়ি স্পোর্টস

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image
শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে মুন্সীগঞ্জে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টসের সিজন-২। এবারের আয়োজনে জেলায় নিবন্ধন করেছে ২৩ হাজার ৬৯৮ জন প্রতিযোগী। উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএসপিতে ভর্তির সুযোগ পাওয়া মুন্সীগঞ্জের কৃতী সাঁতারু তনিমা আক্তারের হাতে অফার লেটার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর উপজেলায় আয়োজিত অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। এবারের প্রতিযোগিতায় আগের আটটি ইভেন্টের পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। সব মিলিয়ে ১০টি ক্রীড়া ইভেন্টে প্রতিভা অন্বেষণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম নূর হোসেন নির্ঝর, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাসির উদ্দিন এবং জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভীন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এদিকে, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে জাতীয় পর্যায়ে প্রজাপতি সাঁতার ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে বিকেএসপিতে ভর্তির সুযোগ পেয়েছে মুন্সীগঞ্জের তনিমা আক্তার। সে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামের বাসিন্দা এবং ফুলতলা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ভিডিও কনফারেন্সিং শেষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মুন্সীগঞ্জ সদর উপজেলার আন্তঃইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় তিনি শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ এবং নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত