Dhaka Sentinel-Bangla

হাত মিলিয়ে খেলতে নেমেছে ভারত-পাকিস্তান, গ্যালারি ফাঁকা

হাত মিলিয়ে খেলতে নেমেছে ভারত-পাকিস্তান, গ্যালারি ফাঁকা

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

ঢাকায় শুরু হয়েছে ছেলেদের ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের আসর। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে গ্যালারির অধিকাংশ আসনই ফাঁকা রয়েছে। ম্যাচের শুরুতে দুদলের খেলোয়াড়দের হাত মেলাতে দেখা গেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় খেলা শুরুর সময় গ্যালারির বিভিন্ন স্ট্যান্ডে হাতেগোনা কিছু দর্শকের দেখা মিলেছে।

ম্যাচের জন্য দুপুর ২টার দিকে মাঠে এসেছে ভারত ও পাকিস্তান। গা গরম শেষে ম্যাচে নেমে পড়ে দুই প্রতিদ্বন্দ্বী।

সাফ চ্যাম্পিয়শিপ শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক আলমগীর গাজী বলেছিলেন, বাংলাদেশের মানুষ সবসময় আমাদের সমর্থন করেন। আশা করি ভারতের বিপক্ষে ম্যাচেও তারা আমাদের সমর্থন দিয়ে যাবেন।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভারত কোচ নৌশাদ মুসা অবশ্য মজা করেছিলেন। বিভিন্ন টুর্নামেন্টে দুদলের পারস্পরিক সৌহার্দ্য বিনিময় না করা প্রসঙ্গে বলেছিলেন, দরকার হলে আমরা ম্যাচ শেষে পাকিস্তানের খেলোয়াড়দের সাথে কোলাকুলি করব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


হাত মিলিয়ে খেলতে নেমেছে ভারত-পাকিস্তান, গ্যালারি ফাঁকা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ ঢাকায় শুরু হয়েছে ছেলেদের ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের আসর। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে গ্যালারির অধিকাংশ আসনই ফাঁকা রয়েছে। ম্যাচের শুরুতে দুদলের খেলোয়াড়দের হাত মেলাতে দেখা গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় খেলা শুরুর সময় গ্যালারির বিভিন্ন স্ট্যান্ডে হাতেগোনা কিছু দর্শকের দেখা মিলেছে। ম্যাচের জন্য দুপুর ২টার দিকে মাঠে এসেছে ভারত ও পাকিস্তান। গা গরম শেষে ম্যাচে নেমে পড়ে দুই প্রতিদ্বন্দ্বী। সাফ চ্যাম্পিয়শিপ শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক আলমগীর গাজী বলেছিলেন, বাংলাদেশের মানুষ সবসময় আমাদের সমর্থন করেন। আশা করি ভারতের বিপক্ষে ম্যাচেও তারা আমাদের সমর্থন দিয়ে যাবেন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভারত কোচ নৌশাদ মুসা অবশ্য মজা করেছিলেন। বিভিন্ন টুর্নামেন্টে দুদলের পারস্পরিক সৌহার্দ্য বিনিময় না করা প্রসঙ্গে বলেছিলেন, দরকার হলে আমরা ম্যাচ শেষে পাকিস্তানের খেলোয়াড়দের সাথে কোলাকুলি করব।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত