Dhaka Sentinel-Bangla

সিলেটেও সেই একই সমস্যা, বাংলাদেশের কী অবস্থা

সিলেটেও সেই একই সমস্যা, বাংলাদেশের কী অবস্থা
আলোকস্বল্পতার কারণে বন্ধ সিলেট টেস্ট। বাংলাদেশের বাজে বোলিং-ফিল্ডিংয়ের সুযোগ কাজে লাগাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: বিসিবি

মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে নিয়ম করেই দেখা গিয়েছিল আলোকস্বল্পতার সমস্যা। দুপুরে তা-ই জ্বালাতে হয়েছিল ফ্লাডলাইট। এবার একই সমস্যা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও। আলোকস্বল্পতার কারণে আপাতত বন্ধ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা।

আজ শুরু হওয়া সিলেটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে যেমন দেখা গেছে আলোকস্বল্পতার সমস্যা, বাংলাদেশের অবস্থাও ভালো নয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫ ওভারে ৪ উইকেটে ২১৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গু ১০২ রানে অপরাজিত। ১৫৫ বলের ইনিংসে ১০ চার ও ২ ছক্কা মেরেছেন। তাঁর আরেক সঙ্গী জাস্টিন গ্রিভস ২৬ রানে ব্যাটিং করছেন।

টস জিতে আগে ব্যাটিং নিলেও ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই বেশ চাপে ফেলে দেয় বাংলাদেশ। ৮.৪ ওভারে ৩ উইকেটে ২৭ রানে পরিণত হয় উইন্ডিজ। দুই ওপেনার ব্র্যান্ডন কিং, জশুয়া ডা সিলভাকে ফিরিয়েছেন তাসকিন। যাঁদের মধ্যে ৯ রান করা কিংকে বোল্ড করে স্টাম্প খণ্ড-বিখণ্ড করে দেন তাসকিন। আরেক ওপেনার ডা সিলভা ১২ রান করে বাংলাদেশের গতিতারকার এলবিডব্লুর শিকার হয়েছেন। আর তিন নম্বরে নামা ওপেনার কাভেম হজকে (১) বোল্ড করেন হাসান মাহমুদ।

টপ অর্ডারের তিন ব্যাটারকে হারানোর পর হাল ধরেন জাঙ্গু-কেভিন উইকহাম। যেখানে উইকহামের এই সিলেট টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। চতুর্থ উইকেটে তাঁরা (উইকহাম-জাঙ্গু) ২৫১ বলে ১৩১ রানের জুটি গড়েন। এই জুটি গড়ার পথে তাঁরা চাইলে বাংলাদেশের ফিল্ডারদের ধন্যবাদ দিতে পারেন।

বিষয় : ক্রিকেট খেলা বাংলাদেশ ক্রিকেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


সিলেটেও সেই একই সমস্যা, বাংলাদেশের কী অবস্থা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image
মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে নিয়ম করেই দেখা গিয়েছিল আলোকস্বল্পতার সমস্যা। দুপুরে তা-ই জ্বালাতে হয়েছিল ফ্লাডলাইট। এবার একই সমস্যা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও। আলোকস্বল্পতার কারণে আপাতত বন্ধ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। আজ শুরু হওয়া সিলেটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে যেমন দেখা গেছে আলোকস্বল্পতার সমস্যা, বাংলাদেশের অবস্থাও ভালো নয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫ ওভারে ৪ উইকেটে ২১৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গু ১০২ রানে অপরাজিত। ১৫৫ বলের ইনিংসে ১০ চার ও ২ ছক্কা মেরেছেন। তাঁর আরেক সঙ্গী জাস্টিন গ্রিভস ২৬ রানে ব্যাটিং করছেন। টস জিতে আগে ব্যাটিং নিলেও ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই বেশ চাপে ফেলে দেয় বাংলাদেশ। ৮.৪ ওভারে ৩ উইকেটে ২৭ রানে পরিণত হয় উইন্ডিজ। দুই ওপেনার ব্র্যান্ডন কিং, জশুয়া ডা সিলভাকে ফিরিয়েছেন তাসকিন। যাঁদের মধ্যে ৯ রান করা কিংকে বোল্ড করে স্টাম্প খণ্ড-বিখণ্ড করে দেন তাসকিন। আরেক ওপেনার ডা সিলভা ১২ রান করে বাংলাদেশের গতিতারকার এলবিডব্লুর শিকার হয়েছেন। আর তিন নম্বরে নামা ওপেনার কাভেম হজকে (১) বোল্ড করেন হাসান মাহমুদ। টপ অর্ডারের তিন ব্যাটারকে হারানোর পর হাল ধরেন জাঙ্গু-কেভিন উইকহাম। যেখানে উইকহামের এই সিলেট টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। চতুর্থ উইকেটে তাঁরা (উইকহাম-জাঙ্গু) ২৫১ বলে ১৩১ রানের জুটি গড়েন। এই জুটি গড়ার পথে তাঁরা চাইলে বাংলাদেশের ফিল্ডারদের ধন্যবাদ দিতে পারেন।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত