Dhaka Sentinel-Bangla

ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ

ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ঢামেক হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান (সংগৃহীত ছবি)

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসাসেবায় নানা অনিয়ম ও ভোগান্তির অভিযোগ শুনেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। এ সময় রোগী ও তাদের স্বজনরা হাসপাতালে দালালদের দৌরাত্ম্য, চিকিৎসকদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ওষুধের সংকট এবং চিকিৎসাসেবায় অবহেলার অভিযোগ তুলে ধরেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ পরিদর্শন করে।

দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। 

আকতারুল ইসলাম জানান, দুদক চেয়ারম্যানের সঙ্গে পরিদর্শনে ছিলেন কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া, দুদক সচিব মো. সাইদুর রহমান খান এবং কমিশনের বিশেষ অনুবিভাগ, গোয়েন্দা ও এনফোর্সমেন্ট ইউনিটের কর্মকর্তারা। 

পরিদর্শনকালে দুদক চেয়ারম্যান ও কমিশনাররা হাসপাতালের জরুরি বিভাগের সংশ্লিষ্ট কয়েকটি বিভাগ ঘুরে দেখেন। এ সময় তারা চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

রোগী ও স্বজনরা দুদক কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্যের কারণে চিকিৎসা নিতে এসে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। পাশাপাশি চিকিৎসকদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকা এবং চিকিৎসাসেবায় অবহেলার বিষয়ও তুলে ধরেন তারা।

এসব অভিযোগ শোনার পর দুদক চেয়ারম্যান, কমিশনাররা ও সচিব হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। 

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, দেশের সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে জনসেবা নিশ্চিত করতে দুদকের অভিযান অব্যাহত থাকবে। আগামী দিনেও সারা দেশের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। 

বিষয় : ঢামেক হাসপাতাল দুদক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসাসেবায় নানা অনিয়ম ও ভোগান্তির অভিযোগ শুনেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। এ সময় রোগী ও তাদের স্বজনরা হাসপাতালে দালালদের দৌরাত্ম্য, চিকিৎসকদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ওষুধের সংকট এবং চিকিৎসাসেবায় অবহেলার অভিযোগ তুলে ধরেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ পরিদর্শন করে। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।  আকতারুল ইসলাম জানান, দুদক চেয়ারম্যানের সঙ্গে পরিদর্শনে ছিলেন কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া, দুদক সচিব মো. সাইদুর রহমান খান এবং কমিশনের বিশেষ অনুবিভাগ, গোয়েন্দা ও এনফোর্সমেন্ট ইউনিটের কর্মকর্তারা।  পরিদর্শনকালে দুদক চেয়ারম্যান ও কমিশনাররা হাসপাতালের জরুরি বিভাগের সংশ্লিষ্ট কয়েকটি বিভাগ ঘুরে দেখেন। এ সময় তারা চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। রোগী ও স্বজনরা দুদক কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্যের কারণে চিকিৎসা নিতে এসে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। পাশাপাশি চিকিৎসকদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকা এবং চিকিৎসাসেবায় অবহেলার বিষয়ও তুলে ধরেন তারা। এসব অভিযোগ শোনার পর দুদক চেয়ারম্যান, কমিশনাররা ও সচিব হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।  পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, দেশের সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে জনসেবা নিশ্চিত করতে দুদকের অভিযান অব্যাহত থাকবে। আগামী দিনেও সারা দেশের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। 

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত