Dhaka Sentinel-Bangla

ফটিকছড়িতে পাশাপাশি দুই বিদ্যালয়ে অগ্নিসংযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ফটিকছড়িতে পাশাপাশি দুই বিদ্যালয়ে অগ্নিসংযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের ফটিকছড়িতে পাশাপাশি অবস্থিত একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বিদ্যালয় দুটি।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (৪ নভেম্বর) সকালে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

উপজেলার পাইন্দং ইউনিয়নের শেষ প্রান্তে ডলু কামাল বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডলু উচ্চ বিদ্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয় দুটিতে বর্তমানে প্রায় ৪০০ শিক্ষার্থী পড়াশোনা করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, গত সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে দুর্বৃত্তরা প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের সামনে এবং উচ্চ বিদ্যালয়ের টিনের চালায় আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছুটা দেরি হলে বিদ্যালয় দুটির টিনশেড ভবন পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল।

তিনি বলেন, টিনশেড ভবন নির্মাণের আগে বিদ্যালয়ের কক্ষগুলোতে রাতে মাদকসেবীদের আনাগোনা ছিল। তারা সেখানে মাদক সেবন করত। পাশের ত্রিপুরাপাড়ায় যাতায়াতের জন্যও বিদ্যালয়ের মাঠ ব্যবহার করা হতো। বিদ্যালয় দুটি ক্ষতিগ্রস্ত হলে প্রত্যন্ত এলাকার প্রায় ৪০০ শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত হতো। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মানববন্ধনে শিক্ষার্থীরা নিজেদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে ও কঠোর শাস্তির দাবি জানায়।

স্থানীয়রা জানান, এর আগেও বিদ্যালয়ের কক্ষের তালা ভেঙে বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে এলাকার একটি মাদকসেবী চক্র জড়িত থাকতে পারে বলে অভিযোগ তাদের। মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় বিদ্যালয় দুটি অগ্নিসংযোগের লক্ষ্যবস্তু হয়েছে কি না, তা তদন্তের দাবি জানান তারা। একই সঙ্গে এলাকায় মাদকসেবীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনা হবে।

বিষয় : মানববন্ধন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


ফটিকছড়িতে পাশাপাশি দুই বিদ্যালয়ে অগ্নিসংযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image
চট্টগ্রামের ফটিকছড়িতে পাশাপাশি অবস্থিত একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বিদ্যালয় দুটি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (৪ নভেম্বর) সকালে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। উপজেলার পাইন্দং ইউনিয়নের শেষ প্রান্তে ডলু কামাল বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডলু উচ্চ বিদ্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয় দুটিতে বর্তমানে প্রায় ৪০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, গত সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে দুর্বৃত্তরা প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের সামনে এবং উচ্চ বিদ্যালয়ের টিনের চালায় আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছুটা দেরি হলে বিদ্যালয় দুটির টিনশেড ভবন পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল। তিনি বলেন, টিনশেড ভবন নির্মাণের আগে বিদ্যালয়ের কক্ষগুলোতে রাতে মাদকসেবীদের আনাগোনা ছিল। তারা সেখানে মাদক সেবন করত। পাশের ত্রিপুরাপাড়ায় যাতায়াতের জন্যও বিদ্যালয়ের মাঠ ব্যবহার করা হতো। বিদ্যালয় দুটি ক্ষতিগ্রস্ত হলে প্রত্যন্ত এলাকার প্রায় ৪০০ শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত হতো। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। মানববন্ধনে শিক্ষার্থীরা নিজেদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে ও কঠোর শাস্তির দাবি জানায়। স্থানীয়রা জানান, এর আগেও বিদ্যালয়ের কক্ষের তালা ভেঙে বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে এলাকার একটি মাদকসেবী চক্র জড়িত থাকতে পারে বলে অভিযোগ তাদের। মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় বিদ্যালয় দুটি অগ্নিসংযোগের লক্ষ্যবস্তু হয়েছে কি না, তা তদন্তের দাবি জানান তারা। একই সঙ্গে এলাকায় মাদকসেবীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনা হবে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত