Dhaka Sentinel-Bangla

‘পোশাক শ্রমিকদের জন্য গাজীপুরে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে’

‘পোশাক শ্রমিকদের জন্য গাজীপুরে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে’

পোশাক শ্রমিকদের জন্য গাজীপুরের টঙ্গীতে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার রাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শ্রম পরিস্থিতি পর্যালোচনার লক্ষে ত্রিপক্ষীয় সভা শেষে এসব কথা বলেন তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে আপাতত ১ লাখ টাকা দেওয়া হয়েছে। আমরা পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনি আওতায় বিচার করা হবে। দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় নিয়ে আসতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, শ্রমিক নেতারা প্রমাণ করেছেন ক্রাইসিসের সময় কীভাবে সম্মিলিতভাবে সমস্যার সমাধান করতে হয়। শ্রমিক নেতারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। তেমনি সাড়া দিয়ে এসেছেন বিকেএমইএ ও বিজেএমইএ নেতারা। তাদের যতবার ডেকেছি, তারা রাতে দিনে এসেছেন।      

প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, তৈরি পোশাক শ্রমিকদের জন্য নিরপেক্ষ ও নির্মোহভাবে নতুন মজুরি ঘোষণা করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন নিম্নতম মজুরি ঘোষণা করবে মজুরি বোর্ড। এক্ষেত্রে শ্রমিক, মালিক ও দেশের স্বার্থ রক্ষা করা হবে।

তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তৈরি পোশাক খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হলেও এবার তিন বছরের মধ্যে নতুন করে বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে।

বিষয় : গাজীপুর পোশাক শ্রমিক শ্রমমন্ত্রী হাসপাতাল নির্মাণ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


‘পোশাক শ্রমিকদের জন্য গাজীপুরে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে’

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image
পোশাক শ্রমিকদের জন্য গাজীপুরের টঙ্গীতে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার রাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শ্রম পরিস্থিতি পর্যালোচনার লক্ষে ত্রিপক্ষীয় সভা শেষে এসব কথা বলেন তিনি। আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে আপাতত ১ লাখ টাকা দেওয়া হয়েছে। আমরা পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনি আওতায় বিচার করা হবে। দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় নিয়ে আসতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, শ্রমিক নেতারা প্রমাণ করেছেন ক্রাইসিসের সময় কীভাবে সম্মিলিতভাবে সমস্যার সমাধান করতে হয়। শ্রমিক নেতারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। তেমনি সাড়া দিয়ে এসেছেন বিকেএমইএ ও বিজেএমইএ নেতারা। তাদের যতবার ডেকেছি, তারা রাতে দিনে এসেছেন।       প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, তৈরি পোশাক শ্রমিকদের জন্য নিরপেক্ষ ও নির্মোহভাবে নতুন মজুরি ঘোষণা করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন নিম্নতম মজুরি ঘোষণা করবে মজুরি বোর্ড। এক্ষেত্রে শ্রমিক, মালিক ও দেশের স্বার্থ রক্ষা করা হবে। তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তৈরি পোশাক খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হলেও এবার তিন বছরের মধ্যে নতুন করে বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত