Dhaka Sentinel-Bangla

মানিকগঞ্জে বাসমালিককে পিটিয়ে আহত, লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

মানিকগঞ্জে বাসমালিককে পিটিয়ে আহত, লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নীলাচল পরিবহনের মালিক আরিফুল ইসলাম ও তাঁর ভাগনে আল-আমিনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে নীলাচল পরিবহনের মালিক আরিফুল ইসলাম ও তাঁর ভাগনে আল-আমিনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় নীলাচল পরিবহনের মালিকের পকেট থেকে ১ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পিটিআই গেটসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ শুক্রবার আরিফুল ইসলাম মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে সেলফি পরিবহনের চালক ও সুপারভাইজারসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নীলাচল ও সেলফি পরিবহনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে ঘটনার রাতে আরিফুল ইসলাম ও তাঁর ভাগনে আল-আমিনের পথরোধ করেন অভিযুক্তরা। একপর্যায়ে তাঁদের ওপর লোহার রড, হাতুড়ি ও চেসিস দিয়ে হামলা চালানো হয়। হামলায় দুজনে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

আরিফুল ইসলামের অভিযোগ, হামলার সময় সেলফি পরিবহনের চালক ও সুপারভাইজার তাঁর প্যান্টের পকেট থেকে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে যান। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে স্থানীয়দের সহায়তায় আহত দুজন মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

আরিফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই তাঁদের ওপর এ হামলা করা হয়েছে। ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্ত সেলফি পরিবহনের চালকের বক্তব্য জানার জন্য কল করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়।

বিষয় : অভিযোগ আহত ঢাকা বিভাগ মানিকগঞ্জ সড়ক দুর্ঘটনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


মানিকগঞ্জে বাসমালিককে পিটিয়ে আহত, লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে নীলাচল পরিবহনের মালিক আরিফুল ইসলাম ও তাঁর ভাগনে আল-আমিনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় নীলাচল পরিবহনের মালিকের পকেট থেকে ১ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পিটিআই গেটসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শুক্রবার আরিফুল ইসলাম মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে সেলফি পরিবহনের চালক ও সুপারভাইজারসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নীলাচল ও সেলফি পরিবহনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে ঘটনার রাতে আরিফুল ইসলাম ও তাঁর ভাগনে আল-আমিনের পথরোধ করেন অভিযুক্তরা। একপর্যায়ে তাঁদের ওপর লোহার রড, হাতুড়ি ও চেসিস দিয়ে হামলা চালানো হয়। হামলায় দুজনে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। আরিফুল ইসলামের অভিযোগ, হামলার সময় সেলফি পরিবহনের চালক ও সুপারভাইজার তাঁর প্যান্টের পকেট থেকে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে যান। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়দের সহায়তায় আহত দুজন মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। আরিফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই তাঁদের ওপর এ হামলা করা হয়েছে। ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ বিষয়ে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত সেলফি পরিবহনের চালকের বক্তব্য জানার জন্য কল করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত