Dhaka Sentinel-Bangla

ফেসবুক আইডি ফিরে পেয়ে ফারুকী বললেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক’

ফেসবুক আইডি ফিরে পেয়ে ফারুকী বললেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক’
মোস্তফা সরওয়ার ফারুকী

ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে ফারুকী লিখেছেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক। যারা আমার অ‍্যাকাউন্ট খাওয়ার কাজটা করছেন তাদের ধন্যবাদ।’

এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ফারুকী জানিয়েছিলেন, তিনি সকাল থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। বিষয়টি তিনি যুগান্তরকে নিশ্চিত করেন।

ফারুকী বলেন, ঘুম থেকে উঠে ফেসবুকে প্রবেশের চেষ্টা করলেও পারেননি। তার দাবি, অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে ব্যর্থ হয়ে সেটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল। এতে সফল না হয়ে শেষ পর্যন্ত তার ফেসবুক অ্যাকাউন্টে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর দেওয়া পোস্টে ফারুকী জানান, চার দিন ফেসবুকে না থাকায় তার শুটিং, প্রি-প্রোডাকশন ও পোস্ট-প্রোডাকশনের কাজের গতি ১০ গুণ বেড়েছে। একই সঙ্গে অনলাইনের ‘গাঁজাখুরী প্রোপাগান্ডা’ না দেখা এবং পরিবারের সঙ্গে নির্বিঘ্নে সময় কাটানোর অভ্যাস ফিরে পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

পোস্টে ফারুকী লিখেছেন, ‘সবচেয়ে বড় কথা- অনলাইনের গাঁজাখুরী প্রোপাগান্ডা না দেখার ফলে মানসিক স্বাস্থ্যের যে উপকারটা হইলো, পরিবারের সাথে যে বিনা ডিস্টার্বে সময় কাটানোর অভ্যাস ফিরে পাইলাম- এটার হাদিয়াটা কী ওদের দিয়ে দিবো?’

বিষয় : ফেসবুক মোস্তফা সরয়ার ফারুকী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


ফেসবুক আইডি ফিরে পেয়ে ফারুকী বললেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক’

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে ফারুকী লিখেছেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক। যারা আমার অ‍্যাকাউন্ট খাওয়ার কাজটা করছেন তাদের ধন্যবাদ।’ এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ফারুকী জানিয়েছিলেন, তিনি সকাল থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। বিষয়টি তিনি যুগান্তরকে নিশ্চিত করেন। ফারুকী বলেন, ঘুম থেকে উঠে ফেসবুকে প্রবেশের চেষ্টা করলেও পারেননি। তার দাবি, অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে ব্যর্থ হয়ে সেটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়। তিনি আরও অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল। এতে সফল না হয়ে শেষ পর্যন্ত তার ফেসবুক অ্যাকাউন্টে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর দেওয়া পোস্টে ফারুকী জানান, চার দিন ফেসবুকে না থাকায় তার শুটিং, প্রি-প্রোডাকশন ও পোস্ট-প্রোডাকশনের কাজের গতি ১০ গুণ বেড়েছে। একই সঙ্গে অনলাইনের ‘গাঁজাখুরী প্রোপাগান্ডা’ না দেখা এবং পরিবারের সঙ্গে নির্বিঘ্নে সময় কাটানোর অভ্যাস ফিরে পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। পোস্টে ফারুকী লিখেছেন, ‘সবচেয়ে বড় কথা- অনলাইনের গাঁজাখুরী প্রোপাগান্ডা না দেখার ফলে মানসিক স্বাস্থ্যের যে উপকারটা হইলো, পরিবারের সাথে যে বিনা ডিস্টার্বে সময় কাটানোর অভ্যাস ফিরে পাইলাম- এটার হাদিয়াটা কী ওদের দিয়ে দিবো?’

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত