Dhaka Sentinel-Bangla

ডানা ভেঙে যায় নিশীথে অচিনপুর

ডানা ভেঙে যায় নিশীথে অচিনপুর

মিছে সুখের চিহ্ন নিয়ে হৃদয়ে কবর খুঁড়ে পৃথিবীর পথে কারা যেন এগিয়ে আসে মরা ফুল হাতে

হাসি হাসি চোখে কাঁদো কাঁদো মুখে জল-ডাঙায় হেলেদুলে পেঙ্গুইন হুড পরে অমরাবতীতে কারা যেন আসে শুকনো পাতার নীরব জাগরণ নিয়ে;

মায়ানীড়ে খেয়া ভাসাতে গিয়ে যদি আবার মনে পড়ে বেদনাসিক্ত আত্মার বসবাস শূন্যলোকের কোথায়.... গহিন কোনো বনে না নীলিমার মনে,

আরে এ তো স্মৃতিতে অম্লান কোনো মানুষের পাণ্ডুলিপি যার প্রেম- সংসার স্বজন-বন্ধু পঞ্চইন্দ্রিয় পুড়ে হয়েছে জলে ভাসা সাদা ছাই,

শতাব্দীর পর শতাব্দী ধরে সময়ের সঙ্গী হয়ে ছাই হয়ে যাওয়া আঙুল ধরে এ জগৎ তার ক্ষয় দেখতে অভ্যস্ত,

শতাব্দীর পর শতাব্দী ধরে দিগন্তের কাছে হাঁটু গেড়ে বসে এ জগৎ তার গা থেকে নক্ষত্রের পতন দেখতে অভ্যস্ত;

ভালো মানুষগুলো কাছে থাকে না থাকলেও থাকে খুব কম সময়ের জন্যে।

বিষয় : অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দূর পরবাস প্রবাসী জীবন দূর পরবাস কবিতা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


ডানা ভেঙে যায় নিশীথে অচিনপুর

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image
মিছে সুখের চিহ্ন নিয়ে হৃদয়ে কবর খুঁড়ে পৃথিবীর পথে কারা যেন এগিয়ে আসে মরা ফুল হাতে হাসি হাসি চোখে কাঁদো কাঁদো মুখে জল-ডাঙায় হেলেদুলে পেঙ্গুইন হুড পরে অমরাবতীতে কারা যেন আসে শুকনো পাতার নীরব জাগরণ নিয়ে; মায়ানীড়ে খেয়া ভাসাতে গিয়ে যদি আবার মনে পড়ে বেদনাসিক্ত আত্মার বসবাস শূন্যলোকের কোথায়.... গহিন কোনো বনে না নীলিমার মনে, আরে এ তো স্মৃতিতে অম্লান কোনো মানুষের পাণ্ডুলিপি যার প্রেম- সংসার স্বজন-বন্ধু পঞ্চইন্দ্রিয় পুড়ে হয়েছে জলে ভাসা সাদা ছাই, শতাব্দীর পর শতাব্দী ধরে সময়ের সঙ্গী হয়ে ছাই হয়ে যাওয়া আঙুল ধরে এ জগৎ তার ক্ষয় দেখতে অভ্যস্ত, শতাব্দীর পর শতাব্দী ধরে দিগন্তের কাছে হাঁটু গেড়ে বসে এ জগৎ তার গা থেকে নক্ষত্রের পতন দেখতে অভ্যস্ত; ভালো মানুষগুলো কাছে থাকে না থাকলেও থাকে খুব কম সময়ের জন্যে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত