Dhaka Sentinel-Bangla

এ সরকারের আমলে গুম-খুনের কোনো ঘটনা ঘটেনি, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

এ সরকারের আমলে গুম-খুনের কোনো ঘটনা ঘটেনি, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের আমলে দেশে একটিও গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মিরাজ শেখকে ঘিরে গুমের যে অভিযোগ উঠেছে, তা সরকার তদন্ত করছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার চায় না বাংলাদেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশি হেফাজতে মৃত্যুর মতো অপসংস্কৃতি ফিরে আসুক।

এ সময় পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্যে ‘ক্রসফায়ার’ শব্দের ব্যবহার নিয়েও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের শব্দচয়ন করা ঠিক হয়নি। হয়তো আইনের কঠোর প্রয়োগ বোঝাতে অসতর্কতাবশত এমন শব্দ ব্যবহার করেছেন আইজিপি।

বিষয় : অপরাধ স্বরাষ্ট্রমন্ত্রী গুম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


এ সরকারের আমলে গুম-খুনের কোনো ঘটনা ঘটেনি, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image
বর্তমান সরকারের আমলে দেশে একটিও গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মিরাজ শেখকে ঘিরে গুমের যে অভিযোগ উঠেছে, তা সরকার তদন্ত করছে বলেও জানিয়েছেন তিনি।বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার চায় না বাংলাদেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশি হেফাজতে মৃত্যুর মতো অপসংস্কৃতি ফিরে আসুক।এ সময় পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্যে ‘ক্রসফায়ার’ শব্দের ব্যবহার নিয়েও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের শব্দচয়ন করা ঠিক হয়নি। হয়তো আইনের কঠোর প্রয়োগ বোঝাতে অসতর্কতাবশত এমন শব্দ ব্যবহার করেছেন আইজিপি।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত