Dhaka Sentinel-Bangla

রাজধানীর সড়কে দিনভর যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী

রাজধানীর সড়কে দিনভর যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী
ফার্মগেটে যানজট । ছবি : সংগৃহীত

রাজধানীতে সকাল থেকেই ধীর গতিতে ঘুরছিল গাড়ির চাকা। দুপুর গড়াতেই যানজট তীব্র আকার নেয়। মঙ্গলবার (২৭ অক্টোবর)  বিএনপির যুব সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

সংগঠনটির পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন নেতাকর্মীরা।

জানা যায়, মিরপুর রোড, আসাদ অ্যাভিনিউ, বেগম রোকেয়া সরণি, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউসহ বিভিন্ন সড়কে যানবাহন ধীরে ধীরে চলছে। বিভিন্ন সড়কে তৈরি হয়েছে যানজট।

এছাড়া ঢাকার আশেপাশের এলাকা থেকেও পিকআপ ভ্যান, মিনিবাস ও মোটরসাইকেলে অনেকে আসেন কর্মসূচিতে যোগ দিতে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুপাশের লেন ঘেঁষে এসব গাড়ি সারি করে পার্ক করে রাখতে দেখা যায়। অতিরিক্ত গাড়ির চাপের পাশাপাশি মিছিলের কারণেও ধীর হতে থাকে সড়কের গতি।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী বলেন, ‘কারওয়ান বাজার থেকে মোটরসাইকেলে মোহাম্মদপুর যেতে যেখানে সর্বোচ্চ আধাঘণ্টা সময় লাগে, সেখানে আজ সময় লেগেছে এক ঘণ্টার বেশি’।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. ওমর আলী বলেন, ‘আজ লেক রোডে যুবদলের একটি কর্মসূচি ছিল। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের উপস্থিতির কারণে সকাল থেকে যানজট তৈরি হয়েছিল। আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব পরিস্থিতি স্বাভাবিক রাখতে।’

দুপুর ২টা থেকে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল জানিয়ে এসি বলেন, ‘আশা করছি, বিকেল হতে হতে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে,’ বলেন তিনি।

 

বিষয় : যানজট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


রাজধানীর সড়কে দিনভর যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image
রাজধানীতে সকাল থেকেই ধীর গতিতে ঘুরছিল গাড়ির চাকা। দুপুর গড়াতেই যানজট তীব্র আকার নেয়। মঙ্গলবার (২৭ অক্টোবর)  বিএনপির যুব সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। সংগঠনটির পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন নেতাকর্মীরা। জানা যায়, মিরপুর রোড, আসাদ অ্যাভিনিউ, বেগম রোকেয়া সরণি, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউসহ বিভিন্ন সড়কে যানবাহন ধীরে ধীরে চলছে। বিভিন্ন সড়কে তৈরি হয়েছে যানজট। এছাড়া ঢাকার আশেপাশের এলাকা থেকেও পিকআপ ভ্যান, মিনিবাস ও মোটরসাইকেলে অনেকে আসেন কর্মসূচিতে যোগ দিতে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুপাশের লেন ঘেঁষে এসব গাড়ি সারি করে পার্ক করে রাখতে দেখা যায়। অতিরিক্ত গাড়ির চাপের পাশাপাশি মিছিলের কারণেও ধীর হতে থাকে সড়কের গতি। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী বলেন, ‘কারওয়ান বাজার থেকে মোটরসাইকেলে মোহাম্মদপুর যেতে যেখানে সর্বোচ্চ আধাঘণ্টা সময় লাগে, সেখানে আজ সময় লেগেছে এক ঘণ্টার বেশি’। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. ওমর আলী বলেন, ‘আজ লেক রোডে যুবদলের একটি কর্মসূচি ছিল। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের উপস্থিতির কারণে সকাল থেকে যানজট তৈরি হয়েছিল। আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব পরিস্থিতি স্বাভাবিক রাখতে।’ দুপুর ২টা থেকে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল জানিয়ে এসি বলেন, ‘আশা করছি, বিকেল হতে হতে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে,’ বলেন তিনি।  

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত