Dhaka Sentinel-Bangla

এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। 

নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। এ সময় শেষ হলে এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে নির্বাচন কমিশন।

গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। তার শূন্য আসনে সংসদ সদস্য হতে এলিজা জামান বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। পরে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক।

জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০টি আসনে সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হন। বাকি ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। জাতীয় নির্বাচনে কোনো দল বা জোট যতটি আসন পায়, তার অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এ বণ্টনপদ্ধতি আইন দ্বারা নির্ধারিত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩৬টি সংরক্ষিত নারী আসন পেয়েছিল। এর মধ্যে একটি আসনে সংসদ সদস্য হয়েছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

বিষয় : বিএনপি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।  নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। এ সময় শেষ হলে এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে নির্বাচন কমিশন। গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। তার শূন্য আসনে সংসদ সদস্য হতে এলিজা জামান বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। পরে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক। জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০টি আসনে সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হন। বাকি ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। জাতীয় নির্বাচনে কোনো দল বা জোট যতটি আসন পায়, তার অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এ বণ্টনপদ্ধতি আইন দ্বারা নির্ধারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩৬টি সংরক্ষিত নারী আসন পেয়েছিল। এর মধ্যে একটি আসনে সংসদ সদস্য হয়েছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত