Dhaka Sentinel-Bangla

সিলেটে ৯ মাসে সড়কে ঝরলো ২৮৮ প্রাণ, আহত ৬৩০

সিলেটে ৯ মাসে সড়কে ঝরলো ২৮৮ প্রাণ, আহত ৬৩০

সিলেটে সড়ক দুর্ঘটনায় থামছে না মৃত্যুর মিছিল। চলতি বছরের প্রথম নয় মাসে ২৬৫টি সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩০ জন। একের পর এক দুর্ঘটনায় প্রাণহানির এই পরিসংখ্যান সিলেটের সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।   বৃহস্পতিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত মাসিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন, ফেব্রুয়ারিতে ৩২টি দুর্ঘটনায় ৩২ জন এবং মার্চে ২৯টি দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। এপ্রিলে ১৯টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১৫ জনের।

তবে মে ও আগস্ট মাসে পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। মে মাসে ৪২টি দুর্ঘটনায় ৫১ জন এবং আগস্টে ৩৫টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত হয়েছেন। এই দুই মাসেই প্রাণ হারিয়েছেন ৯৮ জন, যা নয় মাসের মোট প্রাণহানির প্রায় ৩৪ শতাংশ।   ছাড়া জুনে ২৯টি দুর্ঘটনায় ২৯ জন, জুলাইয়ে ২৮টি দুর্ঘটনায় ৩১ জন এবং সেপ্টেম্বরে ২৬টি দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। পরিসংখ্যান বলছে, বছরের প্রতিটি মাসেই সিলেটের সড়কে প্রাণহানির ঘটনা ঘটেছে।

সড়ক দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, চালকের অসতর্কতা, যানবাহনের যান্ত্রিক ত্রুটি এবং সড়কের নিরাপত্তাব্যবস্থার ঘাটতির বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এসব ঝুঁকি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি জহিরুল ইসলাম মিশু বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন প্রয়োগ, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধ এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করতে হবে। পাশাপাশি মহাসড়কে নজরদারি বাড়াতে হবে। শুধু দিবস পালন নয়, সারা বছর সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার, পরিবহন মালিক-শ্রমিক, চালক ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিষয় : সিলেট প্রাণ আহত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


সিলেটে ৯ মাসে সড়কে ঝরলো ২৮৮ প্রাণ, আহত ৬৩০

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image
সিলেটে সড়ক দুর্ঘটনায় থামছে না মৃত্যুর মিছিল। চলতি বছরের প্রথম নয় মাসে ২৬৫টি সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩০ জন। একের পর এক দুর্ঘটনায় প্রাণহানির এই পরিসংখ্যান সিলেটের সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।   বৃহস্পতিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত মাসিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন, ফেব্রুয়ারিতে ৩২টি দুর্ঘটনায় ৩২ জন এবং মার্চে ২৯টি দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। এপ্রিলে ১৯টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১৫ জনের। তবে মে ও আগস্ট মাসে পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। মে মাসে ৪২টি দুর্ঘটনায় ৫১ জন এবং আগস্টে ৩৫টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত হয়েছেন। এই দুই মাসেই প্রাণ হারিয়েছেন ৯৮ জন, যা নয় মাসের মোট প্রাণহানির প্রায় ৩৪ শতাংশ।   ছাড়া জুনে ২৯টি দুর্ঘটনায় ২৯ জন, জুলাইয়ে ২৮টি দুর্ঘটনায় ৩১ জন এবং সেপ্টেম্বরে ২৬টি দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। পরিসংখ্যান বলছে, বছরের প্রতিটি মাসেই সিলেটের সড়কে প্রাণহানির ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, চালকের অসতর্কতা, যানবাহনের যান্ত্রিক ত্রুটি এবং সড়কের নিরাপত্তাব্যবস্থার ঘাটতির বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এসব ঝুঁকি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি জহিরুল ইসলাম মিশু বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন প্রয়োগ, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধ এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করতে হবে। পাশাপাশি মহাসড়কে নজরদারি বাড়াতে হবে। শুধু দিবস পালন নয়, সারা বছর সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার, পরিবহন মালিক-শ্রমিক, চালক ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
সিলেটে ৯ মাসে সড়কে ঝরলো ২৮৮ প্রাণ, আহত ৬৩০
0:00 0:00
1.0x