Dhaka Sentinel-Bangla

নরসিংদীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

নরসিংদীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালীতে সুমন মিয়া (২৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে আলোকবালী ইউনিয়নের বাখননগর এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহত সুমন মিয়া বাখননগর গ্রামের বাতেন মিয়ার ছেলে। তিনি আলোকবালী ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি কাইয়ুম মিয়ার ভাতিজা।

নিহতের স্বজনদের অভিযোগ, সুমন ও তার বোন সোনিয়া বাড়ির কাছের নদীর পাড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জন অস্ত্রধারী ব্যক্তি সুমনকে অস্ত্রের মুখে জিম্মি করে টেনেহিঁচড়ে নিয়ে যায়। পরে বাখননগর বাজারের একটি চায়ের দোকানের সামনে নিয়ে তাকে এলোপাতাড়ি গুলি করে ফেলে রেখে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন তার বোন সোনিয়া। তিনি জানান, কয়েক দিন পরই সুমনের বিদেশে যাওয়ার কথা ছিল। তার স্ত্রীও অন্তঃসত্ত্বা। সুমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না এবং কারও সঙ্গে তার শত্রুতা ছিল না বলে দাবি করেন তিনি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সোনিয়া।

আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জয়নাল আবেদিন সরকার অভিযোগ করেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তার দাবি, কিছু বিএনপি নেতার ইন্ধনে আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। এর আগেও বিএনপির তিনজনকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বাখননগর এলাকার লোকজন বিএনপির বিভিন্ন সভা-সমাবেশে অংশ নেওয়ায় তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, স্থানীয় বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


নরসিংদীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image
নরসিংদী প্রতিনিধি:নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালীতে সুমন মিয়া (২৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে আলোকবালী ইউনিয়নের বাখননগর এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।নিহত সুমন মিয়া বাখননগর গ্রামের বাতেন মিয়ার ছেলে। তিনি আলোকবালী ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি কাইয়ুম মিয়ার ভাতিজা।নিহতের স্বজনদের অভিযোগ, সুমন ও তার বোন সোনিয়া বাড়ির কাছের নদীর পাড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জন অস্ত্রধারী ব্যক্তি সুমনকে অস্ত্রের মুখে জিম্মি করে টেনেহিঁচড়ে নিয়ে যায়। পরে বাখননগর বাজারের একটি চায়ের দোকানের সামনে নিয়ে তাকে এলোপাতাড়ি গুলি করে ফেলে রেখে যায়।পরে গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন তার বোন সোনিয়া। তিনি জানান, কয়েক দিন পরই সুমনের বিদেশে যাওয়ার কথা ছিল। তার স্ত্রীও অন্তঃসত্ত্বা। সুমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না এবং কারও সঙ্গে তার শত্রুতা ছিল না বলে দাবি করেন তিনি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সোনিয়া।আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জয়নাল আবেদিন সরকার অভিযোগ করেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তার দাবি, কিছু বিএনপি নেতার ইন্ধনে আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। এর আগেও বিএনপির তিনজনকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।তিনি আরও বলেন, বাখননগর এলাকার লোকজন বিএনপির বিভিন্ন সভা-সমাবেশে অংশ নেওয়ায় তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।এ বিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, স্থানীয় বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত