Dhaka Sentinel-Bangla

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

সৈয়দ তানভির হুসাইনকে নতুন চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। গত ১ নভেম্বর তিনি এ পদে যোগ দেন। একটি ভবিষ্যত-উপযোগী ডিজিটাল সেবা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টায় এ নিয়োগ প্রতিষ্ঠানটির নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।

পেশাগত জীবনে দীর্ঘ তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর মধ্যে দুই দশকের বেশি সময় বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাহী পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। মানবসম্পদ ব্যবস্থাপনা ও ব্যবসা পরিচালনায় অভিজ্ঞ তানভির হুসাইন প্রতিষ্ঠানের সাংগঠনিক পরিবর্তন, কর্মী ব্যবস্থাপনা, নেতৃত্বের বিকাশ, ব্যবসার প্রবৃদ্ধি এবং কর্মীদের কর্মদক্ষতা বাড়ানোর বিষয়ে কাজ করেছেন।

টেলিযোগাযোগ, প্রযুক্তি, আর্থিক সেবা, উৎপাদনসহ বিভিন্ন খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এসব খাতে প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো, পরিবর্তন আনা এবং কর্মীদের দক্ষতা ও কাজের মানকে গুরুত্ব দেয় এমন কর্মসংস্কৃতি গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

বাংলালিংকে যোগ দেওয়ার আগে আবুল খায়ের গ্রুপের স্টিল ও কনজ্যুমার গুডস বিভাগের ডিভিশনাল এইচআর হেড হিসেবে দায়িত্ব পালন করেন তানভির। এর আগে এসিআই লিমিটেডের সিনিয়র অ্যাডভাইজার এবং এসএসএল ওয়্যারলেসের চিফ গ্রোথ অফিসার ছিলেন তিনি। এসব প্রতিষ্ঠানে ব্যবসায়িক কৌশল, প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তর নিয়ে কাজ করেছেন। 

তানভিরের পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল গ্রামীণফোনে। সেখানে পাঁচ বছরের বেশি সময় চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ সময় প্রতিষ্ঠানের পিপল স্ট্র্যাটেজি প্রণয়ন, নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং সাংগঠনিক পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন উদ্যোগে ভূমিকা রাখেন তিনি। এ ছাড়া এয়ারটেল বাংলাদেশে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার, সিটি ব্যাংক এনএ এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন। বিএটিবিতে ম্যানুফ্যাকচারিং এইচআর বিভাগের নেতৃত্বে ছিলেন তিনি।

বাংলালিংকে নতুন দায়িত্বে প্রতিষ্ঠানের জনবল ও সাংগঠনিক কৌশল বাস্তবায়নে নেতৃত্ব দেবেন তানভির। এ সময় নেতৃত্বের সক্ষমতা বাড়ানো, কর্মীদের দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং এআই-নির্ভর কর্মসংস্কৃতি গড়ে তোলার বিষয়গুলোতে গুরুত্ব দেবেন তিনি। প্রতিষ্ঠানের পরিবর্তনশীল ব্যবসায়িক লক্ষ্য পূরণ ও টেকসই প্রবৃদ্ধি অর্জনেও তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে। 

নতুন দায়িত্ব নিয়ে সৈয়দ তানভির হুসাইন বলেন, ‘বাংলালিংকের যাত্রার এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমার বিশ্বাস, অর্থবহ পরিবর্তনের শুরু হয় মানুষকে দিয়েই। কর্মীদের আরও দক্ষ করে তোলা, নেতৃত্বের বিকাশ এবং উৎপাদনশীলতা ও উদ্ভাবনে এআইয়ের ব্যবহার বাড়ানোর মাধ্যমে আমরা একটি গতিশীল ও ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রতিষ্ঠান গড়ে তুলতে পারব। সহকর্মীদের সঙ্গে মিলে এমন একটি কর্মসংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে সবাই প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুনভাবে ভাববেন, পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে নিজেদের সেরাটা দেবেন।”

বাংলালিংকের প্রথম চিফ পিপল অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছেন সৈয়দ তানভির হুসাইন। প্রতিষ্ঠানটির পরিবর্তনের যাত্রায় এর কর্মী, নেতৃত্ব ও সাংগঠনিক সক্ষমতাকে জোরদার করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ নিয়োগ দিয়েছে বাংলালিংক।বিভিন্ন খাতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা নিয়ে তানভির প্রতিষ্ঠানটিকে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবেন।

বিষয় : বাংলালিংক চিফ অফিসার ডিজিটাল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image
সৈয়দ তানভির হুসাইনকে নতুন চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। গত ১ নভেম্বর তিনি এ পদে যোগ দেন। একটি ভবিষ্যত-উপযোগী ডিজিটাল সেবা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টায় এ নিয়োগ প্রতিষ্ঠানটির নেতৃত্বকে আরও শক্তিশালী করবে। পেশাগত জীবনে দীর্ঘ তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর মধ্যে দুই দশকের বেশি সময় বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাহী পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। মানবসম্পদ ব্যবস্থাপনা ও ব্যবসা পরিচালনায় অভিজ্ঞ তানভির হুসাইন প্রতিষ্ঠানের সাংগঠনিক পরিবর্তন, কর্মী ব্যবস্থাপনা, নেতৃত্বের বিকাশ, ব্যবসার প্রবৃদ্ধি এবং কর্মীদের কর্মদক্ষতা বাড়ানোর বিষয়ে কাজ করেছেন। টেলিযোগাযোগ, প্রযুক্তি, আর্থিক সেবা, উৎপাদনসহ বিভিন্ন খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এসব খাতে প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো, পরিবর্তন আনা এবং কর্মীদের দক্ষতা ও কাজের মানকে গুরুত্ব দেয় এমন কর্মসংস্কৃতি গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বাংলালিংকে যোগ দেওয়ার আগে আবুল খায়ের গ্রুপের স্টিল ও কনজ্যুমার গুডস বিভাগের ডিভিশনাল এইচআর হেড হিসেবে দায়িত্ব পালন করেন তানভির। এর আগে এসিআই লিমিটেডের সিনিয়র অ্যাডভাইজার এবং এসএসএল ওয়্যারলেসের চিফ গ্রোথ অফিসার ছিলেন তিনি। এসব প্রতিষ্ঠানে ব্যবসায়িক কৌশল, প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তর নিয়ে কাজ করেছেন।  তানভিরের পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল গ্রামীণফোনে। সেখানে পাঁচ বছরের বেশি সময় চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ সময় প্রতিষ্ঠানের পিপল স্ট্র্যাটেজি প্রণয়ন, নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং সাংগঠনিক পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন উদ্যোগে ভূমিকা রাখেন তিনি। এ ছাড়া এয়ারটেল বাংলাদেশে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার, সিটি ব্যাংক এনএ এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন। বিএটিবিতে ম্যানুফ্যাকচারিং এইচআর বিভাগের নেতৃত্বে ছিলেন তিনি। বাংলালিংকে নতুন দায়িত্বে প্রতিষ্ঠানের জনবল ও সাংগঠনিক কৌশল বাস্তবায়নে নেতৃত্ব দেবেন তানভির। এ সময় নেতৃত্বের সক্ষমতা বাড়ানো, কর্মীদের দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং এআই-নির্ভর কর্মসংস্কৃতি গড়ে তোলার বিষয়গুলোতে গুরুত্ব দেবেন তিনি। প্রতিষ্ঠানের পরিবর্তনশীল ব্যবসায়িক লক্ষ্য পূরণ ও টেকসই প্রবৃদ্ধি অর্জনেও তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে।  নতুন দায়িত্ব নিয়ে সৈয়দ তানভির হুসাইন বলেন, ‘বাংলালিংকের যাত্রার এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমার বিশ্বাস, অর্থবহ পরিবর্তনের শুরু হয় মানুষকে দিয়েই। কর্মীদের আরও দক্ষ করে তোলা, নেতৃত্বের বিকাশ এবং উৎপাদনশীলতা ও উদ্ভাবনে এআইয়ের ব্যবহার বাড়ানোর মাধ্যমে আমরা একটি গতিশীল ও ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রতিষ্ঠান গড়ে তুলতে পারব। সহকর্মীদের সঙ্গে মিলে এমন একটি কর্মসংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে সবাই প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুনভাবে ভাববেন, পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে নিজেদের সেরাটা দেবেন।” বাংলালিংকের প্রথম চিফ পিপল অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছেন সৈয়দ তানভির হুসাইন। প্রতিষ্ঠানটির পরিবর্তনের যাত্রায় এর কর্মী, নেতৃত্ব ও সাংগঠনিক সক্ষমতাকে জোরদার করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ নিয়োগ দিয়েছে বাংলালিংক।বিভিন্ন খাতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা নিয়ে তানভির প্রতিষ্ঠানটিকে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবেন।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত