Dhaka Sentinel-Bangla

মগবাজারে ক্রেনচাপায় প্রকৌশলীর মৃত্যু: নিরপেক্ষ তদন্তের দাবি পরিবারের

মগবাজারে ক্রেনচাপায় প্রকৌশলীর মৃত্যু: নিরপেক্ষ তদন্তের দাবি পরিবারের
সংবাদ সম্মেলনে প্রকৌশলী এ বি এম আহসান উল্লাহ আরিফের স্বজনরা

রাজধানীর মগবাজারে নির্মাণকাজের সময় ক্রেনচাপায় গুরুতর আহত হয়ে মারা যাওয়া প্রকৌশলী এ বি এম আহসান উল্লাহ আরিফের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত, পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ এবং নগর নির্মাণকাজে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তার স্বজনরা।

রবিবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবারের সদস্য ড. এ বি এম ইয়াছিন উল্লাহ (শরিফ)।

গত ১৮ অক্টোবর রাজধানীর মগবাজার প্রধান সড়কে নির্মাণকাজ চলাকালে ভারী ক্রেনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আরিফ। পাঁচ দিন সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ২৩ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত না করে ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণ করতে হবে। এ জন্য সিসিটিভি ফুটেজ, ক্রেনের ফিটনেস ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত নথি, নিরাপত্তা পরিকল্পনা এবং সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে পাঁচটি দাবি তুলে ধরেন তার স্বজনরা। দাবিগুলো হলো—দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে প্রতিবেদন প্রকাশ; দায় প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা; নির্মাণস্থলে নিরাপত্তা নিরীক্ষা এবং ভারী যন্ত্রপাতির বাধ্যতামূলক পরীক্ষা; কার্যকর ট্রাফিক পরিকল্পনা, জরুরি উদ্ধার ও চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করা; নিয়মিত ও আকস্মিক পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা।

বক্তারা বলেন, এ মৃত্যুকে বিচ্ছিন্ন দুর্ঘটনা হিসেবে না দেখে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বিষয় : রাজধানী সংবাদ সম্মেলন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


মগবাজারে ক্রেনচাপায় প্রকৌশলীর মৃত্যু: নিরপেক্ষ তদন্তের দাবি পরিবারের

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image
রাজধানীর মগবাজারে নির্মাণকাজের সময় ক্রেনচাপায় গুরুতর আহত হয়ে মারা যাওয়া প্রকৌশলী এ বি এম আহসান উল্লাহ আরিফের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত, পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ এবং নগর নির্মাণকাজে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তার স্বজনরা। রবিবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবারের সদস্য ড. এ বি এম ইয়াছিন উল্লাহ (শরিফ)। গত ১৮ অক্টোবর রাজধানীর মগবাজার প্রধান সড়কে নির্মাণকাজ চলাকালে ভারী ক্রেনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আরিফ। পাঁচ দিন সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ২৩ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত না করে ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণ করতে হবে। এ জন্য সিসিটিভি ফুটেজ, ক্রেনের ফিটনেস ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত নথি, নিরাপত্তা পরিকল্পনা এবং সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে পাঁচটি দাবি তুলে ধরেন তার স্বজনরা। দাবিগুলো হলো—দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে প্রতিবেদন প্রকাশ; দায় প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা; নির্মাণস্থলে নিরাপত্তা নিরীক্ষা এবং ভারী যন্ত্রপাতির বাধ্যতামূলক পরীক্ষা; কার্যকর ট্রাফিক পরিকল্পনা, জরুরি উদ্ধার ও চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করা; নিয়মিত ও আকস্মিক পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা। বক্তারা বলেন, এ মৃত্যুকে বিচ্ছিন্ন দুর্ঘটনা হিসেবে না দেখে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত