Dhaka Sentinel-Bangla
আন্তর্জাতিক

আন্তর্জাতিক

বোমা আতঙ্ক, ফ্রান্সের সামরিক ঘাঁটিতে আইরিশ যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ

বোমা আতঙ্ক, ফ্রান্সের সামরিক ঘাঁটিতে আইরিশ যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ

বোমা আতঙ্কের জেরে ডাবলিন থেকে রোমগামী একটি এয়ারবাস এ৩২০ যাত্রীবাহী বিমানকে জরুরি ভিত্তিতে ফ্রান্সের এভরেক্স বিমান ঘাঁটিতে অবতরণ করানো হয়েছে। ইউরোপের আকাশসীমায় ধারাবাহিক কয়েকটি হুমকির ঘটনা মধ্যেই বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে।

ফ্রান্সের প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে যে, ঘটনাটি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান ল্যকরনু’র অফিস।

ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্যানুযায়ী, আইরিশ বিমান সংস্থা এয়ার লিঙ্গাস-এর ইআই৪০২ নম্বর ফ্লাইটটি প্যারিসের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ গতিপথ পরিবর্তন করে এবং আকাশে জরুরি অবস্থার (স্কোয়াক ৭৭৭০) বার্তা সংকেত জারি করে এভরেক্স এলাকার ওপর চক্কর দিতে শুরু করে। পরবর্তীতে বিমানটিকে নরম্যান্ডির এভরেক্স ফভিল বিমান ঘাঁটিতে নিরাপদে অবতরণ করানো হয়।

এর ঠিক এক দিন আগেই গত মঙ্গলবার ইউরোপজুড়ে বেশ কিছু বিমানে একই ধরনের বোমার হুমকি দেওয়া হয়েছিল। মঙ্গলবার পোলিশ এয়ারলাইন 'এলওটি', স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনস, উইজ এয়ার এবং রায়ানএয়ারসহ কমপক্ষে সাতটি বিমান এবং একটি প্রমোদতরী বোমা হামলার হুমকি পায়। এসব ঘটনার ফলে বিমান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটে। বিশেষ করে ওয়ারশতে সাময়িকভাবে একটি বিমানবন্দর বন্ধ রাখতে হয়। রোমে বিমান বাহিনীর যুদ্ধবিমান আকাশে পাঠাতে হয়। তবে পরবর্তীতে তল্লাশি চালিয়ে কোনোটিতেই কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

এর আগে সোমবারও বুলগেরিয়াগামী একটি বিমান একই রকম হুমকির মুখে পড়ে হাঙ্গেরিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। যদিও এসব ঘটনায় কেউ হতাহত হননি।

সূত্র: এএফপি

বিষয় : ফ্লাইট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


বোমা আতঙ্ক, ফ্রান্সের সামরিক ঘাঁটিতে আইরিশ যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image
বোমা আতঙ্কের জেরে ডাবলিন থেকে রোমগামী একটি এয়ারবাস এ৩২০ যাত্রীবাহী বিমানকে জরুরি ভিত্তিতে ফ্রান্সের এভরেক্স বিমান ঘাঁটিতে অবতরণ করানো হয়েছে। ইউরোপের আকাশসীমায় ধারাবাহিক কয়েকটি হুমকির ঘটনা মধ্যেই বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে। ফ্রান্সের প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে যে, ঘটনাটি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান ল্যকরনু’র অফিস। ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্যানুযায়ী, আইরিশ বিমান সংস্থা এয়ার লিঙ্গাস-এর ইআই৪০২ নম্বর ফ্লাইটটি প্যারিসের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ গতিপথ পরিবর্তন করে এবং আকাশে জরুরি অবস্থার (স্কোয়াক ৭৭৭০) বার্তা সংকেত জারি করে এভরেক্স এলাকার ওপর চক্কর দিতে শুরু করে। পরবর্তীতে বিমানটিকে নরম্যান্ডির এভরেক্স ফভিল বিমান ঘাঁটিতে নিরাপদে অবতরণ করানো হয়। এর ঠিক এক দিন আগেই গত মঙ্গলবার ইউরোপজুড়ে বেশ কিছু বিমানে একই ধরনের বোমার হুমকি দেওয়া হয়েছিল। মঙ্গলবার পোলিশ এয়ারলাইন 'এলওটি', স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনস, উইজ এয়ার এবং রায়ানএয়ারসহ কমপক্ষে সাতটি বিমান এবং একটি প্রমোদতরী বোমা হামলার হুমকি পায়। এসব ঘটনার ফলে বিমান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটে। বিশেষ করে ওয়ারশতে সাময়িকভাবে একটি বিমানবন্দর বন্ধ রাখতে হয়। রোমে বিমান বাহিনীর যুদ্ধবিমান আকাশে পাঠাতে হয়। তবে পরবর্তীতে তল্লাশি চালিয়ে কোনোটিতেই কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। এর আগে সোমবারও বুলগেরিয়াগামী একটি বিমান একই রকম হুমকির মুখে পড়ে হাঙ্গেরিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। যদিও এসব ঘটনায় কেউ হতাহত হননি। সূত্র: এএফপি

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত