Dhaka Sentinel-Bangla

টেক্সাসে ক্ষমতার পালাবদল—চাপে ইলন মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্য

টেক্সাসে ক্ষমতার পালাবদল—চাপে ইলন মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্য
টেক্সাসের স্টারবেসে অবস্থিত স্পেসএক্সের উৎক্ষেপণ ও উৎপাদন কেন্দ্রের বাইরে টেসলা গাড়ি পার্ক করে রাখা হয়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয় এবং তিন দশকের বেশি সময় পর টেক্সাসে ডেমোক্র্যাটদের গভর্নর নির্বাচিত হওয়ার ঘটনায় বড় ধরনের চাপে পড়েছেন ধনকুবের ইলন মাস্ক। নির্বাচনে প্রার্থী না হলেও রিপাবলিকানদের অন্যতম বড় অর্থদাতা হিসেবে এই পরাজয়ের প্রভাব পড়তে পারে তাঁর বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যে।

বুধবার (৪ নভেম্বর) সংবাদসংস্থা রয়টার্স জানায়, রিপাবলিকান প্রার্থীদের নির্বাচনী প্রচারে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছিলেন বিশ্বের শীর্ষ ধনী মাস্ক। টেক্সাসকে রিপাবলিকানদের দখলে রাখতেও বিপুল অর্থ বিনিয়োগ করেন তিনি। এই অঙ্গরাজ্যেই তাঁর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্স এবং একটি চিপ উৎপাদন প্রকল্প রয়েছে।

কিন্তু নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে টেক্সাসের গভর্নর নির্বাচনে গ্রেগ অ্যাবটকে হারিয়ে জয়ী হয়েছেন জিনা হিনোজোসা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মাস্কের জন্য এই ফল বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনের আগ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনুসারীদের রিপাবলিকানদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন মাস্ক। তবে ডেমোক্র্যাটদের এই জয়ের পর তাঁর প্রতিষ্ঠানগুলো নতুন করে রাজনৈতিক ও নিয়ন্ত্রক সংস্থার নজরদারিতে পড়তে পারে। ডেমোক্র্যাটরা নির্বাচনে জিতলে তাঁর কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নিতে পারে—গত মাসে এমন খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।

নির্বাচনের পর স্পেসএক্সের শেয়ারের দাম ৫ দশমিক ৫ শতাংশ এবং টেসলার শেয়ারের দাম ৫ দশমিক ১ শতাংশ কমেছে।

মাস্কের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনায় প্রয়োজনীয় বিশাল ডেটা সেন্টার নির্মাণ ও এর অনুমোদন পাওয়া। বিদ্যুতের বাড়তি খরচ এবং পরিবেশগত উদ্বেগের কারণে এসব প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে বিরোধিতা বাড়ছে। ডেমোক্র্যাটরা ডেটা সেন্টার নির্মাণে কঠোর নজরদারি এবং নতুন প্রকল্পে সাময়িক স্থগিতাদেশের দাবি তুলতে পারেন।

টেক্সাসের নতুন গভর্নর হিনোজোসার সঙ্গেও মাস্কের সম্পর্ক ভালো নয়। তিনি আগে অ্যাবটের বিরুদ্ধে মামলা করে মাস্কের সঙ্গে তাঁর ই-মেইল যোগাযোগ প্রকাশের দাবি জানিয়েছিলেন। তাঁর অভিযোগ, মাস্ককে বিশেষ সুবিধা দিতে গিয়ে অ্যাবট টেক্সাসের স্বার্থ বিসর্জন দিয়েছেন।

হিনোজোসা নতুন ডেটা সেন্টার প্রকল্পে সাময়িক নিষেধাজ্ঞা, স্থানীয় জনগণের সুরক্ষা জোরদার এবং কর ছাড় বন্ধের পক্ষে। একই সঙ্গে দক্ষিণ টেক্সাসের বোকা চিকায় স্পেসএক্সের সম্প্রসারণ নিয়েও আপত্তি রয়েছে তাঁর।

এদিকে স্পেসএক্সের এআই ব্যবসার বড় দুটি কেন্দ্র কলসাস ও কলসাস-২ থেকে আয় বাড়লেও ভবিষ্যৎ সম্প্রসারণে বাধা তৈরি হলে প্রতিষ্ঠানটির রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হতে পারে। ফলে ডেমোক্র্যাটদের নির্বাচনী বিজয় শুধু মাস্কের রাজনৈতিক অবস্থান নয়, তাঁর ব্যবসায়িক পরিকল্পনার জন্যও বড় পরীক্ষা হয়ে উঠতে পারে।

বিষয় : ইলন মাস্ক টেসলা যুক্তরাষ্ট্র টেক্সাস ডেমোক্র্যাট রিপাবলিকান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


টেক্সাসে ক্ষমতার পালাবদল—চাপে ইলন মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্য

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয় এবং তিন দশকের বেশি সময় পর টেক্সাসে ডেমোক্র্যাটদের গভর্নর নির্বাচিত হওয়ার ঘটনায় বড় ধরনের চাপে পড়েছেন ধনকুবের ইলন মাস্ক। নির্বাচনে প্রার্থী না হলেও রিপাবলিকানদের অন্যতম বড় অর্থদাতা হিসেবে এই পরাজয়ের প্রভাব পড়তে পারে তাঁর বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যে। বুধবার (৪ নভেম্বর) সংবাদসংস্থা রয়টার্স জানায়, রিপাবলিকান প্রার্থীদের নির্বাচনী প্রচারে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছিলেন বিশ্বের শীর্ষ ধনী মাস্ক। টেক্সাসকে রিপাবলিকানদের দখলে রাখতেও বিপুল অর্থ বিনিয়োগ করেন তিনি। এই অঙ্গরাজ্যেই তাঁর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্স এবং একটি চিপ উৎপাদন প্রকল্প রয়েছে। কিন্তু নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে টেক্সাসের গভর্নর নির্বাচনে গ্রেগ অ্যাবটকে হারিয়ে জয়ী হয়েছেন জিনা হিনোজোসা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মাস্কের জন্য এই ফল বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের আগ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনুসারীদের রিপাবলিকানদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন মাস্ক। তবে ডেমোক্র্যাটদের এই জয়ের পর তাঁর প্রতিষ্ঠানগুলো নতুন করে রাজনৈতিক ও নিয়ন্ত্রক সংস্থার নজরদারিতে পড়তে পারে। ডেমোক্র্যাটরা নির্বাচনে জিতলে তাঁর কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নিতে পারে—গত মাসে এমন খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। নির্বাচনের পর স্পেসএক্সের শেয়ারের দাম ৫ দশমিক ৫ শতাংশ এবং টেসলার শেয়ারের দাম ৫ দশমিক ১ শতাংশ কমেছে। মাস্কের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনায় প্রয়োজনীয় বিশাল ডেটা সেন্টার নির্মাণ ও এর অনুমোদন পাওয়া। বিদ্যুতের বাড়তি খরচ এবং পরিবেশগত উদ্বেগের কারণে এসব প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে বিরোধিতা বাড়ছে। ডেমোক্র্যাটরা ডেটা সেন্টার নির্মাণে কঠোর নজরদারি এবং নতুন প্রকল্পে সাময়িক স্থগিতাদেশের দাবি তুলতে পারেন। টেক্সাসের নতুন গভর্নর হিনোজোসার সঙ্গেও মাস্কের সম্পর্ক ভালো নয়। তিনি আগে অ্যাবটের বিরুদ্ধে মামলা করে মাস্কের সঙ্গে তাঁর ই-মেইল যোগাযোগ প্রকাশের দাবি জানিয়েছিলেন। তাঁর অভিযোগ, মাস্ককে বিশেষ সুবিধা দিতে গিয়ে অ্যাবট টেক্সাসের স্বার্থ বিসর্জন দিয়েছেন। হিনোজোসা নতুন ডেটা সেন্টার প্রকল্পে সাময়িক নিষেধাজ্ঞা, স্থানীয় জনগণের সুরক্ষা জোরদার এবং কর ছাড় বন্ধের পক্ষে। একই সঙ্গে দক্ষিণ টেক্সাসের বোকা চিকায় স্পেসএক্সের সম্প্রসারণ নিয়েও আপত্তি রয়েছে তাঁর। এদিকে স্পেসএক্সের এআই ব্যবসার বড় দুটি কেন্দ্র কলসাস ও কলসাস-২ থেকে আয় বাড়লেও ভবিষ্যৎ সম্প্রসারণে বাধা তৈরি হলে প্রতিষ্ঠানটির রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হতে পারে। ফলে ডেমোক্র্যাটদের নির্বাচনী বিজয় শুধু মাস্কের রাজনৈতিক অবস্থান নয়, তাঁর ব্যবসায়িক পরিকল্পনার জন্যও বড় পরীক্ষা হয়ে উঠতে পারে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত