Dhaka Sentinel-Bangla

লালমনিরহাটে সীমান্তে ভারতীয় গরু আটক

লালমনিরহাটে সীমান্তে ভারতীয় গরু আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা এসব গরুর মোট সিজার মূল্য ৫ লাখ ৯৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

​তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ নাজিরগোমানী ও ধরলা বিওপির বিশেষ টহলদল গত মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ও বুধবার (৪ নভেম্বর) ভোরে এই অভিযান দুটি পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোকোয়াবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু আটক করা হয়। এরপর দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় বুধবার ভোর সাড়ে ৪টার দিকে। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধবলগুড়ি বড়বাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরও ৩টি ভারতীয় গরু আটক করে বিজিবি।

​এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ এবং অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান আরও জোরদার করা হবে।

বিষয় : লালমনিরহাট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


লালমনিরহাটে সীমান্তে ভারতীয় গরু আটক

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা এসব গরুর মোট সিজার মূল্য ৫ লাখ ৯৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ​তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ নাজিরগোমানী ও ধরলা বিওপির বিশেষ টহলদল গত মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ও বুধবার (৪ নভেম্বর) ভোরে এই অভিযান দুটি পরিচালনা করে। ​বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোকোয়াবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু আটক করা হয়। এরপর দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় বুধবার ভোর সাড়ে ৪টার দিকে। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধবলগুড়ি বড়বাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরও ৩টি ভারতীয় গরু আটক করে বিজিবি। ​এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ এবং অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান আরও জোরদার করা হবে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত