Dhaka Sentinel-Bangla

মাদারীপুরে হত্যার ঘটনায় বসতবাড়িতে হামলা

মাদারীপুরে হত্যার ঘটনায় বসতবাড়িতে হামলা

মাদারীপুরের কালকিনি উপজেলায় তাইজুল সরদার হত্যার জের ধরে সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের লোকজন বোমা বিস্ফোরণ ঘটিয়ে অন্তত অর্ধশতাধিক বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এই তাণ্ডব চালানো হয়।

​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আধিপত্য নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্বে গত ২২ অ‌ক্টোবর সকা‌লে তাইজুল সরদার নামের এক ব্যক্তি খুন হন। এই হত্যার পর থেকেই উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে সোমবার সকালে প্রতিপক্ষ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কালিনগর ও টুমচর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের বাড়িসহ বিভিন্ন বাড়িতে হামলা চালায়। ​ প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা এলাকায় ত্রাস সৃষ্টি করতে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা নির্বিচারে অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং লুটপাট চালায়। পরবর্তীতে বাড়িগুলোতে অগ্নিসংযোগ করা হলে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাল‌কি‌নি থানা পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শণ ক‌রে‌ছে। এলাকায় পু‌লিশ মোতায়ন র‌য়ে‌ছে। 

এ ঘটনায় মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ সুপার মহোদয়ের সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাজুল সরদার হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে কোনো মামলা দায়ের না হলেও আমাদের নিজস্ব তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : মাদারীপুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


মাদারীপুরে হত্যার ঘটনায় বসতবাড়িতে হামলা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image
মাদারীপুরের কালকিনি উপজেলায় তাইজুল সরদার হত্যার জের ধরে সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের লোকজন বোমা বিস্ফোরণ ঘটিয়ে অন্তত অর্ধশতাধিক বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এই তাণ্ডব চালানো হয়। ​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আধিপত্য নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্বে গত ২২ অ‌ক্টোবর সকা‌লে তাইজুল সরদার নামের এক ব্যক্তি খুন হন। এই হত্যার পর থেকেই উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে সোমবার সকালে প্রতিপক্ষ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কালিনগর ও টুমচর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের বাড়িসহ বিভিন্ন বাড়িতে হামলা চালায়। ​ প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা এলাকায় ত্রাস সৃষ্টি করতে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা নির্বিচারে অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং লুটপাট চালায়। পরবর্তীতে বাড়িগুলোতে অগ্নিসংযোগ করা হলে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাল‌কি‌নি থানা পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শণ ক‌রে‌ছে। এলাকায় পু‌লিশ মোতায়ন র‌য়ে‌ছে।  এ ঘটনায় মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ সুপার মহোদয়ের সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাজুল সরদার হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে কোনো মামলা দায়ের না হলেও আমাদের নিজস্ব তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
মাদারীপুরে হত্যার ঘটনায় বসতবাড়িতে হামলা
0:00 0:00
1.0x