Dhaka Sentinel-Bangla

স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে বিক্ষোভের ডাক এনসিপির  

স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে বিক্ষোভের ডাক এনসিপির  
কাওরান বাজারে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম

বিএনপি সরকারকে ব্যর্থ হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জ্বালানিমন্ত্রী বিদ্যুৎ ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগসহ তিন দফা দাবিতে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে রাজধানীর কাওরান বাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে এ ঘোষণা দেন নাহিদ।

স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবির মধ্যে রয়েছে— সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সাইবার আইনসহ কর্তৃত্ববাদী আইন বাতিল। এ সময় আরও উপস্থিত ছিলেন— এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নাহিদ অভিযোগ করেন, বর্তমান সরকার আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে রাষ্ট্র পরিচালনা করছে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি সরকারকে জবাবদিহির আওতায় আনা যাচ্ছে না। তাই তারা যা ইচ্ছে, তাই করছে।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, নির্বাচনের পর মানুষের সমস্যা বেড়েছে, অথচ সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ নেই।

বিষয় : নাহিদ ইসলাম সরকার স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নাগরিক পার্টি- এনসিপি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে বিক্ষোভের ডাক এনসিপির  

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image
বিএনপি সরকারকে ব্যর্থ হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জ্বালানিমন্ত্রী বিদ্যুৎ ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগসহ তিন দফা দাবিতে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে রাজধানীর কাওরান বাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে এ ঘোষণা দেন নাহিদ। স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবির মধ্যে রয়েছে— সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সাইবার আইনসহ কর্তৃত্ববাদী আইন বাতিল। এ সময় আরও উপস্থিত ছিলেন— এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নাহিদ অভিযোগ করেন, বর্তমান সরকার আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে রাষ্ট্র পরিচালনা করছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি সরকারকে জবাবদিহির আওতায় আনা যাচ্ছে না। তাই তারা যা ইচ্ছে, তাই করছে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, নির্বাচনের পর মানুষের সমস্যা বেড়েছে, অথচ সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ নেই।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে বিক্ষোভের ডাক এনসিপির  
0:00 0:00
1.0x