Dhaka Sentinel-Bangla

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেপ্তার ২

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন– উপজেলার কাশোপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ এবং মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও নবগ্রাম তালবোনার মৃত গামা সরকারের ছেলে আব্দুল জলিল।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সমকালকে বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মান্দা থানায় মামলা করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর ইউনিয়নে গত বৃহস্পতিবার শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আসছেন বলে কয়েকজন ফাঁকা মাঠে মাইকিং করে। পরে মাইকিংয়ের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলমান ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে এই প্রচার চালাচ্ছেন। মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম ও জাতির ভাইদের আদাব ও শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন। এ সময় দলমতনির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মাইকিং শেষ করেন।

মান্দা থানার ওসি আফজাল হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে এলে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুজন আমাদের কাছে এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

বিষয় : আওয়ামী লীগ গ্রেপ্তার নওগাঁ শেখ হাসিনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image
নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন– উপজেলার কাশোপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ এবং মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও নবগ্রাম তালবোনার মৃত গামা সরকারের ছেলে আব্দুল জলিল। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সমকালকে বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মান্দা থানায় মামলা করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর ইউনিয়নে গত বৃহস্পতিবার শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আসছেন বলে কয়েকজন ফাঁকা মাঠে মাইকিং করে। পরে মাইকিংয়ের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলমান ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে এই প্রচার চালাচ্ছেন। মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম ও জাতির ভাইদের আদাব ও শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন। এ সময় দলমতনির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মাইকিং শেষ করেন। মান্দা থানার ওসি আফজাল হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে এলে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুজন আমাদের কাছে এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেপ্তার ২
0:00 0:00
1.0x