Dhaka Sentinel-Bangla

অসুস্থ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

অসুস্থ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

শুক্রবার (২৩ অক্টোবর) হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ ভূমিমন্ত্রীর পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) কেবিন ব্লকের ভূমিমন্ত্রীকে দেখতে যান বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারি মিজানুর রহমান সোহেল।

তিনি বলেন, ‘‘স্যার ভূমি মন্ত্রী মহোদয়ের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। চিকিৎসকদের কাছ থেকে উনার অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন।”

‘‘স্যার ভূমি মন্ত্রী মহোদয়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন।”

গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমি মন্ত্রী। সেখানে শারীরিক অবস্থার অবণতি হলে এবং রক্তশূণ্যতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেওয়ার পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়।

বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


অসুস্থ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image
হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। শুক্রবার (২৩ অক্টোবর) হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ ভূমিমন্ত্রীর পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) কেবিন ব্লকের ভূমিমন্ত্রীকে দেখতে যান বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারি মিজানুর রহমান সোহেল। তিনি বলেন, ‘‘স্যার ভূমি মন্ত্রী মহোদয়ের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। চিকিৎসকদের কাছ থেকে উনার অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন।” ‘‘স্যার ভূমি মন্ত্রী মহোদয়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন।” গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমি মন্ত্রী। সেখানে শারীরিক অবস্থার অবণতি হলে এবং রক্তশূণ্যতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেওয়ার পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
অসুস্থ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
0:00 0:00
1.0x