Dhaka Sentinel-Bangla

কক্সবাজারে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

কক্সবাজারে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

কক্সবাজারে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ ও মো. ইয়াছিন দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ অক্টোবর) দিবাগতরাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবদুল্লাহ টেকনাফ উপজেলার হ্নীলা ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে এবং মো. ইয়াছিন মাতামুহুরী উপজেলার সাহারবিল রামপুর এলাকার মো. দুলালের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুজনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (উপপরিদর্শক-এসআই) মো. সেলিম মিয়া বলেন, নিহত দুইজনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিডি প্রতিদিন/এনইউ

বিষয় : কক্সবাজার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


কক্সবাজারে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image
কক্সবাজারে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ ও মো. ইয়াছিন দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ অক্টোবর) দিবাগতরাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুল্লাহ টেকনাফ উপজেলার হ্নীলা ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে এবং মো. ইয়াছিন মাতামুহুরী উপজেলার সাহারবিল রামপুর এলাকার মো. দুলালের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুজনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (উপপরিদর্শক-এসআই) মো. সেলিম মিয়া বলেন, নিহত দুইজনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিডি প্রতিদিন/এনইউ

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
কক্সবাজারে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
0:00 0:00
1.0x