Dhaka Sentinel-Bangla

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা বিসিবির

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা বিসিবির

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ১৩ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার ঘোষিত দলে রয়েছেন জাতীয় দলের বাইরে থাকা উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। মূল সিরিজ শুরুর আগে সফরকারীদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ।

আগামী ২২ ও ২৩ অক্টোবর বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। শুরুতে তিন দিনের প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও ওয়েস্ট ইন্ডিজ দলের অনুরোধে তা কমিয়ে দুই দিন করা হয়েছে। ২৪ অক্টোবর সফরকারী দলের জন্য বিশ্রামের দিন রাখা হয়েছে।

বিসিবি একাদশে রয়েছেন মাহফিজুল ইসলাম রবিন, জিশান আলম, কালাম সিদ্দিকী অলিন, ইফতেখার আহমেদ ইফতি, জাকের আলী অনিক, এস এম মেহেরব, চৌধুরী মো. রিজওয়ান, আইচ মোল্লা, মো. শামীম হোসেন, আব্দুল হালিম, অনীক দেব বর্মা, ফাহাদ হোসেন ও হোসেন সান।

বিষয় : ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচ বিসিবি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা বিসিবির

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ১৩ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার ঘোষিত দলে রয়েছেন জাতীয় দলের বাইরে থাকা উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। মূল সিরিজ শুরুর আগে সফরকারীদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। আগামী ২২ ও ২৩ অক্টোবর বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। শুরুতে তিন দিনের প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও ওয়েস্ট ইন্ডিজ দলের অনুরোধে তা কমিয়ে দুই দিন করা হয়েছে। ২৪ অক্টোবর সফরকারী দলের জন্য বিশ্রামের দিন রাখা হয়েছে। বিসিবি একাদশে রয়েছেন মাহফিজুল ইসলাম রবিন, জিশান আলম, কালাম সিদ্দিকী অলিন, ইফতেখার আহমেদ ইফতি, জাকের আলী অনিক, এস এম মেহেরব, চৌধুরী মো. রিজওয়ান, আইচ মোল্লা, মো. শামীম হোসেন, আব্দুল হালিম, অনীক দেব বর্মা, ফাহাদ হোসেন ও হোসেন সান।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা বিসিবির
0:00 0:00
1.0x