Dhaka Sentinel-Bangla

ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৫

ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৫

ঝালকাঠির রাজাপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় ডাকাত দলের সরদারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে এসআরবি-৮। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকার মধ্যে ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৮।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আফজাল হোসেন (৫০), লিটন হাওলাদার (৩০), আবুল কালাম (৩৮), চান মিয়া (২৯) ও মামুন হাওলাদার (২৪)।

মামলার এজাহারের বরাতে এসআরবি-৮ জানায়, গত ১৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় ব্যবসায়ী মো. সুমন হোসেনের পথরোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় ধারালো রামদা ও লোহার রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে নগদ সাত লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় আহত ব্যবসায়ী রাজাপুর থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযানে নামে এসআরবি-৮। গোপন তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৮-এর ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার লিটন হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতার পাঁচজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঝালকাঠির রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয় : ঝালকাঠিতে ব্যবসায়ী কুপিয়ে ছিনতাই গ্রেফতার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৫

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image
ঝালকাঠির রাজাপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় ডাকাত দলের সরদারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে এসআরবি-৮। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকার মধ্যে ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৮। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আফজাল হোসেন (৫০), লিটন হাওলাদার (৩০), আবুল কালাম (৩৮), চান মিয়া (২৯) ও মামুন হাওলাদার (২৪)। মামলার এজাহারের বরাতে এসআরবি-৮ জানায়, গত ১৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় ব্যবসায়ী মো. সুমন হোসেনের পথরোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় ধারালো রামদা ও লোহার রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে নগদ সাত লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত ব্যবসায়ী রাজাপুর থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযানে নামে এসআরবি-৮। গোপন তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসআরবি-৮-এর ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার লিটন হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতার পাঁচজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঝালকাঠির রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৫
0:00 0:00
1.0x