প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা
ডেস্ক নিউজ ||
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ও সদরের ভাড়ারিয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১১ নভেম্বর) পরিচালিত অভিযানে এসব জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। বেকারির খাদ্যপণ্য ধুলাবালি ও মাছির উপস্থিতির মধ্যে তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ড্রিম গার্লের মালিক মিঠু খানকে ৫ হাজার, মিন্টু বেকারির মালিক মিন্টু চন্দ্র শীলকে ১৫ হাজার, গৌতম বেকারির মালিক রাম প্রসাদ মদককে ৫ হাজার এবং ভাড়ারিয়া বাজারের মেঘলাল মিষ্টান্ন ভান্ডারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মালিকদের খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের পরিবেশ দ্রুত উন্নত করার জন্য সতর্ক করা হয়েছে। অন্যথায় পরবর্তী সময়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে
কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত