প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
ইরানে হামলা না চালালে ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প
ডেস্ক নিউজ ||
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানে হামলা না চালাত তবে ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যেত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়াশিংটন টাইমসে এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ট্রাম্পের মতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য একমাত্র সঠিক সিদ্ধান্ত ছিল।
আমেরিকান জনগণের মতামত এবং মধ্যবর্তী নির্বাচনের ফলের প্রভাব সম্পর্কে আলোচনায় ট্রাম্প তার অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরেন এবং সামরিক অভিযানের সিদ্ধান্তকে সমর্থন জানান।
সূত্র: ওয়াশিংটন টাইমস
কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত