প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে এবারও দেশসেরা আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ
ডেস্ক নিউজ ||
এইচএসসিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজে পাসের হার ৯৯.৯৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জননিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। কলেজটিতে পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জন শিক্ষার্থী। একজন পরীক্ষার্থী অসুস্থ থাকায় পরীক্ষায় অংশ নেয়নি।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, কলেজটি থেকে এ বছর মোট ১ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থীর নাম নিবন্ধিত ছিল। এর মধ্যে ১ হাজার ৫৫২ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১ হাজার ৫৫১ জন।বিভাগভিত্তিক ফলাফলে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৮০ জন শিক্ষার্থী পাস করেছে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। মানবিক বিভাগে পাস করেছে ৩১১ জন, জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন। বিজ্ঞান বিভাগে পাস করেছে ১ হাজার ৬০ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৯৪ জন। এ বিভাগে অনুত্তীর্ণ হয়েছে ৩ জন।সব বিভাগ মিলিয়ে কলেজটির মোট ৫৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত