প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ৩১ অক্টোবর
ডেস্ক নিউজ ||
নিজস্ব প্রতিবেদক:এবছরের এইচএসসি (HSC) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৩১ অক্টোবর প্রকাশিত হবে। এর আগে শিক্ষা বোর্ড থেকে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৯ অক্টোবর নির্ধারণ করা হলেও, পরবর্তীতে তা পরিবর্তন করে ৩১ অক্টোবর পুনর্নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীরা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে অনলাইনে ও মোবাইল এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন।ফলাফল যেভাবে দেখবেন:শিক্ষার্থীরা ঘরে বসেই খুব সহজে দুটি মাধ্যমে নিজেদের ফলাফল সংগ্রহ করতে পারবেন—১. অনলাইন পদ্ধতি:
প্রথমে যেকোনো ব্রাউজার থেকে educationboardresults.gov.bd অথবা eboardresults.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এরপর পরীক্ষার ধরণ হিসেবে HSC/Alim/Equivalent সিলেক্ট করতে হবে।
পাশের বছর হিসেবে 2026 নির্বাচন করতে হবে।
নির্ধারিত বক্সে নিজ নিজ শিক্ষা বোর্ড, রোল নম্বর (Roll Number) এবং রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) সঠিকভাবে লিখতে হবে।
সবশেষে স্ক্রিনে থাকা ক্যাপচা (Captcha) পূরণ করে Submit বাটনে ক্লিক করলেই ফলাফল দেখতে পাওয়া যাবে।
২. এসএমএস (SMS) পদ্ধতি:মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত ফলাফল পেতে যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে নিচের নিয়মে টাইপ করতে হবে:
HSC <space> বোর্ডের প্রথম ৩ অক্ষর <space> রোল নম্বর <space> 2026
এরপর মেসেজটি পাঠিয়ে দিতে হবে 16140 অথবা 16222 নম্বরে।(উদাহরণস্বরূপ—ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল ১২৩৪৫৬ হলে লিখতে হবে: HSC DHA 123456 2026)
কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত